মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা।

বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হলফনামায় নিজের ও স্ত্রীর আয়-সম্পদের তথ্য প্রকাশ করলেন জোনায়েদ সাকি

৮৭৩

বাঞ্ছারামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হলফনামায় নিজের ও স্ত্রীর আয়-সম্পদের তথ্য প্রকাশ করলেন জোনায়েদ সাকি

 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় নিজের এবং স্ত্রীর আয়-সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকি পেশায় একজন প্রকাশক। প্রকাশনা খাত থেকে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, তাঁর স্ত্রী পেশায় আলোকচিত্রী ও শিক্ষক। এই দুই পেশা থেকে তাঁর স্ত্রীর বার্ষিক আয় ২৩ লাখ ৯ হাজার ২১১ টাকা।
আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা।
সম্পদের বিবরণে দেখা যায়, জোনায়েদ সাকির নামে কোনো কৃষিজমি নেই। তবে তাঁর নামে ১১ একর অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন আর্থিক মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি। তাঁর নিজ নামে কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা গাড়ি নেই। এছাড়া ব্যাংকে তাঁর কোনো ঋণ নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, জোনায়েদ সাকির স্ত্রীর নামে ১৮ দশমিক ১৮ শতক কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১৫ হাজার টাকা। এছাড়া তাঁর স্ত্রীর নামে একটি ফ্ল্যাট ও একটি দোকান রয়েছে। এসব সম্পদের মোট মূল্য উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৮৩ হাজার ৯৩৪ টাকা।
হলফনামায় আরও জানানো হয়, জোনায়েদ সাকি ও তাঁর স্ত্রীর নামে কোনো আগ্নেয়াস্ত্র নেই। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান নেই বলেও উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রার্থীদের হলফনামায় দেওয়া এসব তথ্য সাধারণ মানুষের জানার জন্য উন্মুক্ত রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page