বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

বাঞ্ছারামপুরে আইয়ূবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

560

 বাঞ্ছারামপুরে আইয়ূবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার মোহাম্মদ রোমন হায়দার 

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার আইয়ূবপুর পশ্চিম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ডিলার, এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াছিন প্রধান । অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট জিয়া উদ্দিন জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপোষহীন নেত্রী” শুধু একটি উপাধি নয়—তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে নীতি ও আদর্শে অটুট থাকার কারণেই তিনি এই মর্যাদা অর্জন করেছেন। তিনি আরও বলেন, দেশের স্বার্থে তিনি তাঁর ব্যক্তিগত সমস্ত যন্ত্রণা ভুলে গিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজও অবিচল।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন—

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ভিপি দেওয়ান নাজমুল হুদা,

সাবেক সাধারণ সম্পাদক রশিদ মেম্বার,

সাংগঠনিক সম্পাদক আলী আকবর,

সাবেক যুবদল সভাপতি কামাল হোসেন মোল্লা।এ ছাড়া বক্তব্য রাখেন যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—মোমেন মেম্বার, সফিকুল ইসলাম, মনির হোসেন, নাসির মোল্লা, হিমেল রানা, নয়নের বাবা রহমতুল্লাহ, ডা. সালাউদ্দিন, শাহীন কাদির, রফিকুল ইসলাম, বিল্লাল হোসেনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page