বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়! ধরমন্ডলে জাগ্রত যুব উন্নয়ন পরিষদ ৪৬ সদস্য আংশিক কমিটি অনুমোদন।

জামায়াতের প্রতিবাদ সভায় বিএনপির গুলিবর্ষণ, আহত ১২ জন!

জামায়াতের প্রতিবাদ সভায় বিএনপির গুলিবর্ষণ, আহত ১২ জন!
"শহীদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ সভা চলাকালে বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালিয়ে সভা পণ্ড করে দেয়। এতে দুইজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।"

743

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি সমর্থিত দুর্বৃত্তদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত বুধবার রাতে জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াত নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে ওই বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। এ সময় ২০-৩০ জনের অস্ত্রধারী বিএনপি সমর্থিত দুর্বৃত্তরা সভাস্থলে এসে অতর্কিত গুলি ছোড়ে। এতে জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম গুলিবিদ্ধ হন। এছাড়া সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বিএনপি সমর্থিত দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ ৭-৮ জন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী বলেন, “শহীদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ সভা চলাকালে বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালিয়ে সভা পণ্ড করে দেয়। এতে দুইজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।”

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, “বিএনপি ও জামায়াত আলাদা আলাদা কর্মসূচি পালন করছিল। এ সময় বিএনপি সমর্থিত কিছু লোক এসে জামায়াতের সভায় হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page