বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

নাসিরনগর থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন জনাব, মোঃ নজরুল ইসলাম

129

নাসিরনগর থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন জনাব, মোঃ নজরুল ইসলাম

মোঃ সোবেল মিয়া ( নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া: প্রতিনিধি

রাজনীতিতে পরিবর্তনের ধারা স্পষ্ট হয়ে উঠছে। নতুন প্রজন্মের শিক্ষিত, মেধাবী ও সৎ নেতৃত্বের চাহিদা যখন ক্রমেই বাড়ছে, তখন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন তরুণ নেতা মোঃ নজরুল ইসলাম

বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্বেচ্ছাসেবক দলের ( সদস্য সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি নিজেকে একজন সক্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

ছাত্রজীবন থেকেই সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন মোঃ নজরুল ইসলাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধৈর্য, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয় তাকে একটি সম্ভাবনাময় অবস্থানে নিয়ে এসেছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর একটি আধুনিক ও জনবান্ধব উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন।
তার ঘোষিত অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন।

এ বিষয়ে মোঃ নজরুল ইসলাম বলেন, “উন্নত ও সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া গড়তে তরুণদের মেধা ও শ্রমকে কাজে লাগাতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্বই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে।”

নাসিরনগর উপজেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা একজন শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী। তরুণ ভোটারদের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।

বর্তমানে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এগিয়ে চলা এই তরুণ নেতাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page