বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

কুমিল্লার হোমনায় ফেনসিডিল, ইয়াবা ও নগদ ১ লাখ ৮৩ হাজার টাকাসহ ৪ জন গ্রেপ্তার

663

কুমিল্লার হোমনায় ফেনসিডিল, ইয়াবা ও নগদ ১ লাখ ৮৩ হাজার টাকাসহ ৪ জন গ্রেপ্তার।

তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ৮৩ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

হোমনা থানার সাধারণ ডায়রী নং-১০০১ (তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫) এর ভিত্তিতে জানা যায়, ২৩ ডিসেম্বর বিকেল ৪টা ৫ মিনিটে হোমনা সেনা ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানাধীন ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মেহেদী মাহমুদ ওরফে পিয়ার (৩০),
২) নুরুজ্জামান ওরফে বাবু (২৬),
৩) আনিছ (৩৯) এবং
৪) সুমন (৪০)।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি চালিয়ে মেহেদী মাহমুদ ওরফে পিয়ারের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। নুরুজ্জামান ও আনিছের কাছ থেকে পৃথকভাবে ৯ পিস করে ইয়াবা ট্যাবলেট এবং সুমনের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সবমিলিয়ে যৌথবাহিনী ৪ বোতল ফেনসিডিল (৪০০ মিলিলিটার), ২৬ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ২.৬ গ্রাম) এবং নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা জব্দ করে।

এ ঘটনায় হোমনা থানায় মামলা নং-১১, তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৪(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page