বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

কুমিল্লার হোমনায় ডোবায় পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

762

কুমিল্লার হোমনায় ডোবায় পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামে ডোবায় পড়ে ২ বছর ২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শিশুটির বাড়ির পাশের ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অগোচরে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে। পরে অচেতন অবস্থায় শিশুটিকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটি দৌলতপুর মোল্লা বাড়ির সজিব মোল্লা (ডাকনামঃ লতিফ)-এর মেয়ে। হাসপাতাল থেকে শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছেছে। এদিকে পরিবার ও এলাকাবাসী জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির এমন অকাল মৃত্যুতে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page