মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা।

ব্রাহ্মনবাড়িয়া আখাউড়ায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা, আটক ২

৬৪০

ব্রাহ্মনবাড়িয়া আখাউড়ায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় মাকে পিটিয়ে হত্যা, আটক ২

ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খাইরুন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সেনারবাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাইরুন বেগম ওই গ্রামের ধনু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে একই গ্রামের মাওলা, আজমির, সবুজ ও আনোয়ার নামে কয়েকজন যুবক একটি অপরিচিত মেয়েকে নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় খাইরুন বেগমের ছেলে হৃদয় তাদের কাছে মেয়েটির পরিচয় জানতে চাইলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা হৃদয়কে মারধর করে গুরুতর আহত করে।

শনিবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে খাইরুন বেগম প্রতিপক্ষের কাছে কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে খাইরুন বেগমসহ অন্তত তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসক খাইরুন বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল ও নজরদারি জোরদার করেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আজমির ও তানভীর নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page