বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করার আহ্বান-জোনায়েদ সাকি

120

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার//মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজ করার আহ্বান-জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, মাদক বর্তমানে সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে কেউ সুপারিশ করলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আ. রউফ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক পিএসসি, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিক সিকদার, অ্যাড. জিয়াউদ্দিন জিয়া, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম ছলিমাবাদ ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান,বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের সভাপতি এম এ সালাম,ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মুক্তার,সাধারণ সম্পাদক আমির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page