বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

বাঞ্ছারামপুরে গণঅধিকার পরিষদের প্রার্থী আলামিন মাহমুদীর মনোনয়ন ফরম সংগ্রহ।

271

বাঞ্ছারামপুরে গণঅধিকার পরিষদের প্রার্থী আলামিন মাহমুদীর মনোনয়ন ফরম সংগ্রহ।

মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলছে অনেক সমঝোতা, বিএনপির সাথে গনঅধিকার পরিষদের দুইটি আসন নিয়ে এমন সমঝোতা মানতে নারাজ অনেক আসনের প্রার্থী। বুধবার (২৪ই ডিসেম্বর) সকালে বিএনপি-র মহাসচিব বলেন, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নূরের সাথে ও ঝিনাইদহ-৪ আসনে রাসেদ খানের সাথে বিএনপির কোন প্রার্থী থাকবে না। এমন ঘোষণা পেয়েও গনঅধিকার পরিষদের অনেক আসনের মনোনীত প্রার্থীরা কোন ভাবেই মানতে পারছেন না, অনেকের চাওয়া একক ভাবে নির্বাচন করলে ভালো হতো গনঅধিকার পরিষদের।

তারই পরিপ্রেক্ষিতে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদীর মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির সভাপতি ভিপি নুরুল হক নূরের কাছ থেকে। বুধবার (২৪ই ডিসেম্বর) বিকেলে গনঅধিকার পরিষদের পার্টি অফিস থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে চলছে লড়াই, বুধবার (২৪ই ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ঘোষণা দেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির সাথে সমঝোতা করে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি মনোনীত কোন প্রার্থী থাকবে না। মাতাল মার্কা নিয়ে একক ভাবে নির্বাচন করতে পারবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

গনঅধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে অনেক নেতাকর্মীরা বলেন, “নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশাবাদী, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ট্রাক প্রতীকের গণজোয়ার সৃষ্টি হবে।” ট্রাক মার্কার প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আমরা চায় তিনি বাঞ্ছারামপুরের জন্য কিছু করুক।

মনোনয়ন বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলামিন মাহমুদী বলেন, নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনেই আমি মনোনয়ন ফরম উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page