বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

ব্রাহ্মণবাড়িয়া মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

465

ব্রাহ্মণবাড়িয়া মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মোহাম্মদ রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

আজ ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে বীর পুলিশ সদস্যদের আত্মত্যাগ, অসম সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে তাঁদের অংশগ্রহণ, বিভিন্ন অপারেশন এবং যুদ্ধকালীন স্মৃতিচারণ করেন।

বীর মুক্তিযোদ্ধারা এমন সম্মানজনক আয়োজনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page