বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেট ভেঙে ১৩ ডিলারের জরিমানা শাহ্ রাহাত আলী (রহঃ) মাজারের টিনশেড ভবন নিলামে বিক্রি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে খাল্লা গ্রামে ২২তম ওরশ মোবারক উপলক্ষে বাউল জলসা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নাহিদার মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? রহস্যে নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সড়কে থানা পুলিশের বিশেষ তল্লাশি অভিযান শুরু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ১২ বছরের কিশোর নিখোঁজ সন্ধান চায় পরিবার। বাঞ্ছারামপুর নিলাম ছাড়াই কালভার্ট ভেঙে বিক্রির অভিযোগ,একাবাসীর তীব্র ক্ষোভ BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল ও কেন্দ্রে সংযোগ জোরদার বাঞ্ছারামপুরে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় পর্যায়ের শাপলা কাপ ও প্রেসিডেন্ট’স কাপ (পিএস) মূল্যায়ন অনুষ্ঠিত

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার।

222

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বাসক। এসময় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম, এসআই শাহ আলম, এসআই মোহাম্মদ আজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

অভিযানে বাঘাউড়া গ্রামের আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিন (২২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি ৩০টি বল্লম ও টেডা এবং ২টি রানদা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page