বাঞ্ছারামপুর মডেল থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।
মো রোমন হায়দার ব্রাহ্মনবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.— বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানাভুক্ত (জি.আর) মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০৫/০৩/২০২৪ ইং, জি.আর নং-২০/২০২৪, ধারা- ৩৬(১) সারণীর ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ মফিজুল ইসলাম (পিতা- মৃত খলিলুর রহমান, সাং- দশদোনা, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া) কে গ্রেফতার করা হয়।
২৮/০২/২০২৬ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিঃ) মোঃ মমিন হোসেন, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ০৫/০৩/২০২৪ খ্রি. তারিখে উক্ত আসামি ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার হন। পরবর্তীতে বিচার শেষে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ব্রাহ্মণবাড়িয়া আসামিকে ০২ (দুই) বছর সশ্রম কারাদণ্ড ও ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ০১ (এক) মাসের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়াও থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জি.আর মামলা নং-৬৮/২০২৫ এর পরোয়ানাভুক্ত আসামি ইকরাম (পিতা- ওমর মিয়া, সাং- জয়কালিপুর, থানা- বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া) কে গ্রেফতার করা হয়েছে।
মিডিয়া উইং
জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া।