বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেট ভেঙে ১৩ ডিলারের জরিমানা শাহ্ রাহাত আলী (রহঃ) মাজারের টিনশেড ভবন নিলামে বিক্রি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে খাল্লা গ্রামে ২২তম ওরশ মোবারক উপলক্ষে বাউল জলসা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নাহিদার মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? রহস্যে নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সড়কে থানা পুলিশের বিশেষ তল্লাশি অভিযান শুরু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ১২ বছরের কিশোর নিখোঁজ সন্ধান চায় পরিবার। বাঞ্ছারামপুর নিলাম ছাড়াই কালভার্ট ভেঙে বিক্রির অভিযোগ,একাবাসীর তীব্র ক্ষোভ BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল ও কেন্দ্রে সংযোগ জোরদার বাঞ্ছারামপুরে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় পর্যায়ের শাপলা কাপ ও প্রেসিডেন্ট’স কাপ (পিএস) মূল্যায়ন অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে সন্দেহজনক মৃত্যু, লাশ উদ্ধারে এলাকায় আতঙ্কে

বাঞ্ছারামপুরে সন্দেহজনক মৃত্যু, লাশ উদ্ধারে এলাকায় আতঙ্কে।
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এক ব্যক্তির সন্দেহজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে কবরস্থানের পাশ থেকে আলাউদ্দিন নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলাউদ্দিন একই ইউনিয়নের খাল্লা গ্রামের বাসিন্দা। সকালে কয়েকজন পথচারী কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় জমির মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
এদিকে, এ ধরনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, কেউ এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য জানলে তা দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page