মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেট ভেঙে ১৩ ডিলারের জরিমানা শাহ্ রাহাত আলী (রহঃ) মাজারের টিনশেড ভবন নিলামে বিক্রি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে খাল্লা গ্রামে ২২তম ওরশ মোবারক উপলক্ষে বাউল জলসা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নাহিদার মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? রহস্যে নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সড়কে থানা পুলিশের বিশেষ তল্লাশি অভিযান শুরু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ১২ বছরের কিশোর নিখোঁজ সন্ধান চায় পরিবার। বাঞ্ছারামপুর নিলাম ছাড়াই কালভার্ট ভেঙে বিক্রির অভিযোগ,একাবাসীর তীব্র ক্ষোভ BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল ও কেন্দ্রে সংযোগ জোরদার বাঞ্ছারামপুরে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় পর্যায়ের শাপলা কাপ ও প্রেসিডেন্ট’স কাপ (পিএস) মূল্যায়ন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলনের উদ্যোগে বাঞ্ছারামপুরে রাজনীতিবিদ ও সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার মাহফিল

100

ইসলামী আন্দোলনের উদ্যোগে বাঞ্ছারামপুরে রাজনীতিবিদ ও সাংবাদিকদের অংশগ্রহণে ইফতার মাহফিল

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য জোরদার এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এই আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শামসুল হক (সুমন) এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন খাসনগরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দানবীর আলহাজ্ব সাঈদ উদ্দিন খান (জাবেদ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ কাজী মোহাম্মদ আলী, সহ-সভাপতি মুফতি শেখ সাদি বিন আবদুল মজিদ, সহ-সভাপতি মুফতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ নূরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মোশারফ হোসাইন, মুফতি সাজেদুল হক খায়েরী, আবদুস সালাম মনা, মাওলানা জমির হোসাইন সিদ্দিকী, যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ জামাল মিয়া এবং ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ফয়সাল আহমাদ বাবু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে ইফতার মাহফিলে অংশ নেন উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page