বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেট ভেঙে ১৩ ডিলারের জরিমানা শাহ্ রাহাত আলী (রহঃ) মাজারের টিনশেড ভবন নিলামে বিক্রি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে খাল্লা গ্রামে ২২তম ওরশ মোবারক উপলক্ষে বাউল জলসা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ৯৫০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নাহিদার মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? রহস্যে নবীনগর। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সড়কে থানা পুলিশের বিশেষ তল্লাশি অভিযান শুরু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ১২ বছরের কিশোর নিখোঁজ সন্ধান চায় পরিবার। বাঞ্ছারামপুর নিলাম ছাড়াই কালভার্ট ভেঙে বিক্রির অভিযোগ,একাবাসীর তীব্র ক্ষোভ BNP Network” কেন্দ্র করে বিএনপির বিজিএন: তৃণমূল ও কেন্দ্রে সংযোগ জোরদার বাঞ্ছারামপুরে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় পর্যায়ের শাপলা কাপ ও প্রেসিডেন্ট’স কাপ (পিএস) মূল্যায়ন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সোসাইটি জাপানের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

383

ব্রাহ্মণবাড়িয়ায় সোসাইটি জাপানের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো রোমন হায়দার (বাঞ্ছারামপুর) ব্রাহ্মনবাড়িয়া।

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬,
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ রবির বাজারে সোমবার (৫ জানুয়ারি) সকালে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান।
অনুষ্ঠানে শতাধিক মানুষ কম্বল ও গরম পোশাক গ্রহণ করেন। উদ্বোধক মাওলানা মারুফ হাসান দোয়া ও মিলাদের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, বিশেষ অতিথি রাহান উদ্দিন, ইউনুস মিয়া ও ইব্রাহিম মেম্বার, স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবকরা।
শীতবস্ত্র বিতরণের পর অভিভূত এক বৃদ্ধ বলেন, “রাতে কাঁপতে কাঁপতে ঘুমাইতাম। আজ কম্বল পেয়ে মনে হইতেছে আল্লাহ আমাদের কথা ভুলে যান নাই।” আরেকজন অসহায় নারী বলেন, “বাচ্চাগুলারে নিয়ে খুব কষ্টে আছিলাম। আজ কম্বল পেয়ে মনে শান্তি পাইছি।” জাপান থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সোসাইটির সভাপতি চৌধুরী মো. রবিউল ইসলাম। তিনি বলেন, “মানবতার সেবাই আমাদের মূল দর্শন। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম (রাজীব) বলেন, “শীত শুধু প্রকৃতির দুর্যোগ নয়, দরিদ্র মানুষের জন্য এটি কঠিন পরীক্ষা। সামান্য সহায়তা দিয়েই আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।” উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান করেন মোহাম্মদ সুজন। এছাড়া জাপান থেকে কমিটির সদস্য সবুজ চৌধুরী ও কামরুল ইসলাম শিপু শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানের শেষপর্বে সাংবাদিক এটিএম আলী আহাম্মেদ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “এ ধরনের কর্মসূচি সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।” শীতের সকালে কম্বল জড়িয়ে শীতার্ত মানুষের চোখে কৃতজ্ঞতার ভাষা আর মুখে প্রশান্তির হাসি ফুটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page