ব্রাহ্মনবাড়িয়া কসবা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) বোতল বিদেশী মদ উদ্ধার।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

০২/১০/২০২৫ খ্রি.রাত ১১:২০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন পৌরসভাস্থ সাহাপাড়া এলাকার ভূইয়া নিবাস বাড়ির সামনে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া ক)  Master Blenders Signatur Premier Grain Whisky (750 ml) ০৫(পাঁচ) বোতল, খ) Royal Stag Deluxe Whisky ১৫(পনেরো) বোতল উদ্ধার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকামূলে জব্দ করা হয়। 

  1. অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।