News
বাঞ্ছারামপুরে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফেরদৌস আরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মেরাজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান ছয়ফুল্লাহকান্দি প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক,ইমামগন,শিক্ষকমন্ডলী,গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য, এলাকার নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।কর্মশালায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত মূলত এলাকার, ছোট খাটো, ক্ষুদ্র, বিষয়ে দেওয়ানী ও ফৌজদারী অনধীক তিন লক্ষ্য টাকা মুল্য মানের বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। গ্রাম আদালত পরিচালিত হয় গ্রাম আদালত আইন ২০০৬ ইং এবং সংশোধনী ২০২৪ ইং অনুযায়ী।