News
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের ৬নং ওয়ার্ড বরিশল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আখাউড়া-সুলতানপুরগামী ঘাটিয়ারা সড়ক থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ৭৯০ (সাতশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীর পরিচয়:নাম: মোঃ মোস্তফা (২৫)পিতা: আব্দুল গফুর মিয়া গ্রাম: আনন্দপুর থানা: আখাউড়া জেলা: ব্রাহ্মণবাড়িয়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।