News
বাঞ্ছারামপুরে জাল ওয়ারিশনামা দিয়ে নামজারি করার অপরাধে আমান উল্লাহ নামের ব্যক্তির বিনাশ্রমে কারাদণ্ড।
আজ ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাঞ্ছারামপুরে জাল ওয়ারিশনামা ও ভূয়া কাগজপত্র তৈরি করে নামজারি আবেদন দাখিল করার অভিযোগে আমান উল্লাহ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত আমান উল্লাহ উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়ি ভেলানগর গ্রামের মৃত কাঞ্চনের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।