News
বাঞ্ছারামপুরে ছলিমাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ছলিমাবাদ ইউনিয়ন বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর ওমর ফারুক ভুইয়া ও ফেরদৌস আহমেদ। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর সহযোগিতায় এটি বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনী, গ্রাম আদালত বিষয়ক প্রশ্নোত্তর, কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তাজুল ইসলাম, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সাবেক ইউপি চেয়ারম্যান ছামেদ মেম্বার, নেতা খায়ের, হারুন মিয়া, শাহ আলম প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করেন—মুজিবুর রহমান (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা),নেতা খাইরুদ্দিন (স্থানীয় ব্যক্তি), কফিল উদ্দিন (প্রবাসী),,উজ্জ্বল মিয়া,মোশারেফ নেতা,স্বপন মিয়া, আলমগীর, সাহাবুদ্দিন।অনুষ্ঠানে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে গ্রাম আদালত সম্পর্কিত সচেতনতা বাড়ানোর পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় এ প্রকল্পের কার্যকারিতা তুলে ধরা হয়।
ছলিমাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা