ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত এক জন চালক পলাতক।

মো রোমন হায়দার (ব্রাহ্মণবাড়িয়া) বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের দাঁতমন্ডল এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আমিন মিয়া (৫০)। তিনি নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, রাতে সিএনজি করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আমিন মিয়া নিহত হন। এ সময় সিএনজিতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।