মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি।

বাঞ্ছারামপুর প্রতিনিধি: DNB NEWS||ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩ নং মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসকে ঘিরে ঘুষ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নামজারি সংক্রান্ত রিপোর্ট প্রদানের ক্ষেত্রে ঘুষ দাবি করা হচ্ছে। ঘুষ না দিলে রিপোর্ট খারাপ করে দেওয়ার অভিযোগও রয়েছে।এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোস্তফা সাহেবের সঙ্গে ইউনিয়ন ভূমি সেবা অফিসের কর্মকর্তা আনিসুর রহমানের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, চেয়ারম্যান সাহেব প্রতিবাদ করায় তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।একজন জনপ্রতিনিধি জনগণের স্বার্থে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে তাঁকে যদি দুর্ব্যবহার ও হুমকির শিকার হতে হয়, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা ও অধিকার কোথায়?আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। পাশাপাশি ঘুষ-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।বাঞ্ছারামপুর উপজেলাকে দুর্নীতিমুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।আমাদের স্পষ্ট বক্তব্য জনপ্রতিনিধি হোক কিংবা সাধারণ মানুষ, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। একজন রানিং চেয়ারম্যানের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার জনগণ কখনোই মেনে নেবে না।মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোস্তফা সাহেবকে জনগণের স্বার্থে প্রতিবাদী ভূমিকা রাখার জন্য ধন্যবাদ ও সংহতি জানাই।

স্থান: মানিকপুর ইউনিয়ন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।