বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার


বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মোঃ জহিরুল ইসলাম (১ নভেম্বর ২০২৬) থেকে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার রুপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।নিখোঁজ মোঃ জহিরুল ইসলামের পিতার নাম মোঃ ছায়েদ আলী। গত ১ নভেম্বর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত ০১৯৫৩২৪৯১০৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।এদিকে, নিখোঁজ জহিরুল ইসলামকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ও নিখোঁজের তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পরিবার। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ফিরে পেতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
মানবিক আবেদন: একটি শেয়ারও নিখোঁজ জহিরুল ইসলামকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হতে পারে। তাই পোস্টটি শেয়ার করে তাঁর সন্ধানে সহযোগিতা করুন।