ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক


বাঞ্ছারামপুর প্রতিনিধি:DNB NEWS
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপপরিদর্শক কাজী আপন তিব রানী।পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা, পাঠদান

কার্যক্রম এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।বিদ্যালয়ের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে বিতর্ক ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, গণিত গবেষণাগার, সমৃদ্ধ লাইব্রেরি, রোবটিক্স কর্নার, বিজ্ঞানাগার ও আইসিটি ল্যাব। পরিদর্শক

 

এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে বিদ্যালয়ের এমন উদ্যোগ শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব দিন দিন বাড়ছে। উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয়ের এসব উদ্যোগ শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
ডেইলি নিউজ বাঞ্ছারামপুর সত্যের সন্ধানে প্রতিদিন।