বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি


বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের কৃতী সন্তান ও ছাত্রদলের সাবেক নেতা আবু বকর সিদ্দিক পাভেল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপি।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ছয়ফুল্লাকান্দি বাজারের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অশোক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার দবির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সংবর্ধিত নেতা আবু বকর সিদ্দিক পাভেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির ব্যারিস্টার নাছের খান অপু, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত কেন্দ্রীয় যুবদল নেতা পাভেলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।