ব্রাহ্মণবাড়িয়ায় আই.ইউ. ইসলামিক ইনস্টিটিউটের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:DNB NEWS: শিক্ষার মানোন্নয়ন,নৈতিক শিক্ষা বিস্তার এবং যোগ্য হাফেজে কুরআন ও আদর্শ নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আই.ইউ. ইসলামিক ইনস্টিটিউটের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আলহাজ্ব অ্যাডভোকেট মাওলানা মো. ইসলাম উদ্দিন দুলাল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি অনার্স কলেজের বাংলা বিভাগের প্রধান পীরে তরিকত শাহ সুফি প্রফেসর নূর মোহাম্মদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আই.ইউ. ইসলামিক ইনস্টিটিউট একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। শিক্ষার মানোন্নয়ন, ইসলামিক স্কলার, যোগ্য হাফেজে কুরআন ও আদর্শ নাগরিক তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।”অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আই.ইউ. ইসলামিক ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডমিন অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হক আল আজাদ, অ্যাডভোকেট সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমান, আলহাজ্ব আব্দুল মালেক, উপাধ্যক্ষ মাওলানা রাফিউদ্দিন, মাওলানা আলী আকবর, মাস্টার আনোয়ার হোসাইন, মাস্টার মাওলানা আবুল বাইয়ান, মো. আব্দুল হান্নান, মাওলানা মেহেদী হাসান, মোহাম্মদ এমদাদুল হক, মো. সুমন, নাসরিন সুলতানা, মোহাম্মদ আমানুল্লাহ ও মোহাম্মদ হাসান রাজাসহ অনেকে।বক্তারা বলেন, নবীন ও প্রবীণ একঝাঁক মেধাবী শিক্ষকের সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে শতাধিক অভিভাবক, শিক্ষানুরাগী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী এবং কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আনন্দঘন পরিবেশে হিফজুল কুরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি শতাধিক শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন মরিয়ম আক্তার ইরানি, সাইফা আক্তার, সানজিদা, শান্তা, নুসরাত এবং নূরানী বিভাগের শিক্ষক মোহাম্মদ আরাফাত রেজা ও মোহাম্মদ কাউসার হোসাইন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের তাহফিজুল কুরআন বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইকরাম হোসাইন।শিক্ষার মানোন্নয়ন, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।