বাঞ্ছারামপুর ছলিমাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু:  যেসব কাগজপত্র প্রস্তুত রাখতে হবে

মো:রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি:DNB NEWS ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: এমরান খাঁনের নির্দেশে গত ১২ অক্টোবর এই কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৪ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য সংগ্রহের কাজ মাঠে গড়াবে।​উপজেলা সমাজসেবা অফিসার জালাল আহমেদ-এর কার্যক্রমে ও নিবিড় তত্ত্বাবধানে এই তথ্য সংগ্রহ প্রক্রিয়া পরিচালিত হবে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১ জন সুপারভাইজার এবং ১৪ জন মাঠকর্মীসহ মোট ১৫ জনের একটি দক্ষ দল নিয়োজিত থাকছে।​ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামের নির্দেশনায় জনসাধারণকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে। তথ্য সংগ্রহের সময় প্রতিটি পরিবারকে যে সকল কাগজপত্র ও বিষয় প্রস্তুত রাখতে হবে:​মহিলা প্রধানের এনআইডি: প্রত্যেক ঘরের কর্তা অর্থাৎ মহিলা প্রধানের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে।​পরিবারের অন্যান্য সদস্যের তথ্য: পরিবারের সকল সদস্যের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে; যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ থাকা বাধ্যতামূলক।​মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট: আর্থিক সহায়তা বা কার্ডের সুবিধা নিশ্চিত করতে মহিলা প্রধানের নিজের নামে নিবন্ধিত একটি সচল সিম কার্ড থাকতে হবে। পাশাপাশি, ওই সিমে একটি বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্ট চালু থাকতে হবে।​এই কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে আজ থেকে ছলিমাবাদ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে। এছাড়াও, প্রতিটি এলাকার মসজিদের মাইকের মাধ্যমেও এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো উপযুক্ত পরিবার এই সুবিধা থেকে বাদ না পড়ে।