বাঞ্ছারামপুরে মানবতা রক্তদান সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

​মো রোমন হায়দার, স্টাফ রিপোর্টার, বাঞ্ছারামপুর: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘মানবতা রক্তদান সংঘ’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘মানবতা ফাউন্ডেশন’-এর

আয়োজনে বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কনফারেন্স রুমে সকাল ১০টায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল এমরান খাঁন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত

ছিলেন। অনুষ্ঠানে বক্তারা রক্তদানের মতো মহৎ সামাজিক কাজের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি প্রিয়নবী (সা.)-এর জীবনাদর্শ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। আলোচনা পর্ব শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।