বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৭৪নং হায়দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ

বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো:রোমন হায়দার বিশ্ব ডিম দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিবিষয়ক জ্ঞান বৃদ্ধি এবং সুষম খাদ্য গ্রহণে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৭৪ নং হায়দরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়েছে।এলাকাবাসীর যৌথ উদ্যোগে এবং অর্থায়নে মো:ডালিম হোসেন এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি মো. আবুল হাসেম, দাতা সদস্য

মো.মোসলেম উদ্দিন  উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া অনুষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকও সার্বিক সহযোগিতা করেন।ডিম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের উদ্যোগ শিশুদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।শিশুদের সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। তাই শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।