বাঞ্ছারামপুরে উজানচর ১২নং ইউনিয়নে রাধানগর গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন সরকারের গণসংযোগ ও পথসভা


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো: রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১২ নম্বর উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন সরকারের গণসংযোগ, ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাধানগর গ্রামে এ নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মোয়াজ্জেম হোসেন সরকার স্থানীয়

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।নির্বাচনী কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, বাঞ্ছারামপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রধান। এ ছাড়া সালাউদ্দিন আহমেদ শামীম, আবদুল আল মামুন, তোফাজ্জল হোসেন,

বাবুল সরকার, হুমায়ুন সরকার, কামাল সরকারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে এলাকার রাস্তাঘাট ও সেতুর সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলা, জুয়া প্রতিরোধ এবং এলাকার সার্বিক পরিস্থিতির উন্নয়নে কাজ করা।গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন।স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।