বাঞ্ছারামপুর দরিয়াদৌলত গ্রামে নেশার টাকার জন্য নিজের ঘরে আ/গু/ন দেওয়ার অভিযোগ

বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার||ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামে নেশার টাকার জন্য নিজের ঘরে নিজেই আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গেছে, নেশার টাকা নিয়ে বিরোধের জেরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও প্রশাসনের তথ্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।