বাঞ্ছারামপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম আঁখিনূর আইভি, জেলা পর্যায়ে লড়বে বৃহস্পতিবার


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো:রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী আঁখিনূর আইভি।বুধবার (৭ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে বাঞ্ছারামপুর উপজেলায় প্রথম হওয়ার গৌরব অর্জন করে। আঁখিনূর আইভি বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক আলমগীর হোসেনের সুযোগ্য কন্যা।উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় আগামী বৃহস্পতিবার জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়ায় যাবে আঁখিনূর আইভি।তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও ভালো ফলাফল অর্জনের জন্য আঁখিনূর আইভির জন্য শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।