বাঞ্ছারামপুর পাইকারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো:রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচরে উৎসবমুখর পরিবেশে পাইকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মরহুম মাওলানা আব্দুর রহমান (খলিফা) মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় পাইকারচর খেলার মাঠে পাইকারচর স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পাইকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া সাদিয়া আক্তার নূর, আরিফা

আক্তার,সাইদা আক্তার ও জোনাকির হাতে ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।এছাড়াও সম্মানিত শিক্ষকদের বিশেষভাবে সম্মানিত করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকারচর স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিঃ মোঃ মকবুল হোসেন।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ

 

জাকির হোসেন, সহ সভাপতি মোঃ শহীদুল্লাহ্, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল জাব্বার, আব্দুল আউয়াল, আলী আকবর মুন্সি, জয়নাল আবেদীন, আনোয়ারুল হক মোসলেম, আলী আজহার, মোসলেম সরকার, জয়নাল মাস্টার, আবদুল লতিফ, গোলাম নবী, আবদুস সামাদ, শহীদ ব্যাপারী, রহীম মাস্টার, বাবুল মিয়া,কিফায়েত উল্লাহ, মনির

মেম্বারসহ সকল শ্রেণি পেশার মানুষ।এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের আহ্বায়ক অ্যাড. মোঃ মোশারফ হোসেন, সদস্য সচিব মোঃ মহসিনসহ সকল দায়িত্বশীল ব্যাক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। পাশাপাশি খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পরে মরহুম মাওলানা আব্দুর রহমান (খলিফা) মাস্টার স্মৃতি ফুটবল

টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী ম্যাচে আছাদনগর নব জাগরণ স্পোর্টিং ক্লাব ও জগন্নাথপুর ফুটবল একাদশ মুখোমুখি হয়। উক্ত খেলায় আসাদনগর নব জাগরণ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জগন্নাথপুর ফুটবল একাদশকে পরাজিত করে।পাইকারচর স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে পাইকারচর গ্রামের সর্বস্তরের জনগণ ও প্রবাসী/রেমিট্যান্স যোদ্ধাদের সার্বিক সহযোগিতা রয়েছে।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং এলাকার সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।সুমন শাহরিয়ার ও তারিন ম্যাডামের সঞ্চালনায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে পরিসমাপ্তি হয়।