ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ১০০ কৃষক পেলেন কৃষি কার্ড,নিজ ব্যাংক একাউন্টে পাবেন ২ হাজার ৫০০ টাকা করে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১০০ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। কৃষকদের কৃষি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ কার্ড প্রদান করা হয়।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলায় মোট ১ হাজার ৮৫১ জন কৃষক কৃষি কার্ড পাবেন। এর মধ্যে ১ হাজার ২৩৮ জন পুরুষ এবং ৬১৩ জন নারী কৃষক রয়েছেন।কৃষি কার্ডের সুবিধার অংশ হিসেবে নির্বাচিত কৃষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। এর মাধ্যমে কৃষকদের কৃষি কার্যক্রমে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা জানান, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষি সহায়তা ও বিভিন্ন সুবিধার আওতায় আনার কার্যক্রম আরও সহজ হবে। পর্যায়ক্রমে উপজেলার নির্ধারিত সব কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম চলবে।