বাঞ্ছারামপুর ভুরভুরিয়া গ্রামের কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মাদ হাসানুজ্জামান টিপু পেলেন সম্মাননা অ্যাওয়ার্ড

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং সুফিয়া-সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মাদ হাসানুজ্জামান টিপু মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অ্যাওয়ার্ড পেয়েছেন।

মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তার এই স্বীকৃতিতে নিজ এলাকা বাঞ্ছারামপুরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

প্রকৌশলী মোহাম্মাদ হাসানুজ্জামান টিপু দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সুফিয়া-সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে তার সম্পৃক্ততার কথাও স্থানীয়ভাবে আলোচিত হয়ে আসছে।

সম্মাননা অ্যাওয়ার্ড পাওয়ার পর প্রকৌশলী মোহাম্মাদ হাসানুজ্জামান টিপুর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, এলাকার একজন কৃতি সন্তান হিসেবে তার এ অর্জন ভুরভুরিয়া গ্রামসহ পুরো বাঞ্ছারামপুরের জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। আয়োজকদের পক্ষ থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে প্রকৌশলী মোহাম্মাদ হাসানুজ্জামান টিপুর হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের মানবিক ও জনকল্যাণমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।