বাঞ্ছারামপুরে ১৫ দিন ধরে নিখোঁজ হাবিবুর রহমান, সন্ধান পেলে ২০ হাজার টাকা পুরস্কার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো:রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বাহেরচর লঞ্চঘাট এলাকার মানিক মিয়ার ছেলে হাবিবুর রহমান বয়স ২৫, গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।গত ৮ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ২ টা সময় বাড়ি থেকে খোশকান্দি রাস্তা দিয়ে চলে যায়,নিখোঁজ হাবিবুর রহমান বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মানিক মিয়া। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান মানসিকভাবে অসুস্থ এবং তার বয়স আনুমানিক ২৫ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন। তবে দীর্ঘ ১৫ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

কোনো ব্যক্তি হাবিবুর রহমানের সন্ধান পেলে অথবা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তাকে পরিবারের কাছে পৌঁছে দিতে সহায়তা করলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পরিবার।যোগাযোগ:
📞 ০১৬২৬৩৮৭১২৬
📞 ০১৩৩৮২০৫০৫৮ হাবিবুর রহমানের সন্ধান পেতে স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে সংবাদটি শেয়ার করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।