বাঞ্ছারামপুরে দরিয়াদৌলত গ্রামের দক্ষিণপাড়ার বাকপ্রতিবন্ধী খোকন নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো:রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোহাম্মদ খোকন (২০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ছেলেকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।নিখোঁজ মোহাম্মদ খোকন বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মরহুম খোরশেদ মেম্বার।পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে খোকন নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদ খোকন বাকপ্রতিবন্ধী হওয়ায় কথা বলতে পারে না। ফলে সে কোথাও গিয়ে বিপদে পড়লে নিজের পরিচয় বা পরিবারের ঠিকানা জানাতে না পারায় উদ্বেগ আরও বেড়েছে।নিখোঁজের ঘটনায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানা গেছে। বর্তমানে পরিবারের সদস্যরা খোকনের সন্ধানের জন্য আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন।কেউ যদি মোহাম্মদ খোকনের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।নিখোঁজ ব্যক্তির পরিচয়:
নাম: মোহাম্মদ খোকন বয়স: ২০ বছরঠিকানা: দরিয়াদৌলত গ্রামের দক্ষিণপাড়া, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া বিশেষ পরিচয়: বাকপ্রতিবন্ধীপিতা: মরহুম খোরশেদ মেম্বার
পরিবারের অনুরোধ: খোকনের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সদস্যদের দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে।