বাঞ্ছারামপুরে পাঠামারা গ্রামের মুকবুল হোসেন তিতাস নদীর মিরপুর গ্রামের পাশে ড্রেজারে কাজ করতে গিয়ে নিখোঁজ,সন্ধান চায় পরিবার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা মৃত মোহন মিয়া বেপারির ছেলে মুকবুল হোসেন নিখোঁজ হয়েছেন। তার নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
২৩শে সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মুকবুল হোসেন নিলখী এলাকার তিতাস নদীতে ড্রেজারে কাজ করতেন।ডেজারে কাজ করতে তার সহকর্মী বিষয়টি নিশ্চিত করে বলেন আনুমানিক সকাল ৫টা থেকে ৬টার মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।নিখোঁজ মুকবুল হোসেনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনসহ স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।কেউ তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।মো: বাবুল মিয়া জানান এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিখোঁজ: মুকবুল হোসেন
পিতা: মৃত মোহন মিয়া বেপারি
ঠিকানা: পাঠামারা গ্রাম, মধ্যপাড়া, ছলিমাবাদ ইউনিয়ন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
কর্মস্থল: নিলখী তিতাস নদীতে ড্রেজার
সন্ধান পেলে পরিবারের কাছে খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।