মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্নাইল এলাকার শলপা আলীপুর গ্রামের বাসিন্দা জোনায়েদ আহমেদ নিরব নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।জানা গেছে, জোনায়েদ আহমেদ নিরব মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আজ বিকেল আনুমানিক ৩টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ জোনায়েদ আহমেদ নিরবের পারিবারিক ঠিকানা শলপা আলীপুর, চন্নাইল, মুরাদনগর, কুমিল্লা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন মামুন নগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড এলাকার সঙ্গেও তাদের পারিবারিক যোগাযোগ রয়েছে।
নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এতে পরিবারটি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।কোনো সহৃদয় ব্যক্তি জোনায়েদ আহমেদ নিরবের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।নিখোঁজের নাম: জোনায়েদ আহমেদ নিরব
প্রতিষ্ঠান: মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা
নিখোঁজের সময়: আজ বিকেল আনুমানিক ৩টা
ঠিকানা: শলপা আলীপুর, চন্নাইল, মুরাদনগর, কুমিল্লা
যোগাযোগ: আলী আহাম্মেদ, ছলিমাবাদ বাজার, হোসেনপুর গ্রাম
মোবাইল: ০১৭৩১৫৬২৫১৬