ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে দুই পক্ষের সং/ঘ/র্ষে নিহত ১জন, সকালে বাড়িঘরে ভাঙচুর-লুটপাট


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নাজিম মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষের পর আজ শনিবার সকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বুড়িশ্বর গ্রামে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নাজিম মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত নাজিম মোল্লা (২৮) বুড়িশ্বর গ্রামের বাসিন্দা। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন বলে জানা গেছে।এদিকে, সংঘর্ষে একজন নিহত হওয়ার পর আজ শনিবার সকালে বুড়িশ্বর গ্রামের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে এলাকায় নতুন করে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানান, দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এবং ভাঙচুর-লুটপাটের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিও তে বক্তব্য অনুযায়ী জমি সংক্রান্ত কারনে ৬/৭ মাস ধরে নিজের মধ্যে সংঘাত ছিলো।ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে,