বাঞ্ছারামপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বাঞ্ছারামপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।বার্ষিক সাধারণ সভায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
সভায় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ২০২৪-২০২৬ কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে প্রেসক্লাবের চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
— বাঞ্ছারামপুর প্রেসক্লাব