সৌদি আরবের সানাইয়া রাশেদ মলের বাঞ্ছারামপুরের প্রবাসী ইয়াসিন নিখোঁজ, ৫ দিনেও সন্ধান মেলেনি সন্ধান চায় পরিবার।

নিজস্ব প্রতিনিধি মো: রোমন হায়দার ,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের বালুচর এলাকার আনোয়ার বাড়ির সৌদি আরব প্রবাসী ইয়াসিন নিখোঁজ হয়েছেন।

তিনি জাহাঙ্গীর মিয়ার ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৩০ আগস্ট) আনুমানিক বিকেল ৩টার পর থেকে ইয়াসিনের মোবাইল ফোনে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছেন না। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ না হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।জানা গেছে, ইয়াসিন সৌদি আরবের সানাইয়া রাশেদ মলের পাশ থেকে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এদিকে সৌদি আরবের আবা শহর ও আশপাশের এলাকায় কেউ ইয়াসিনকে দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।নিখোঁজ ইয়াসিনের সন্ধান পেতে যোগাযোগ করুন: 📞 0548165377 পরিবারের পক্ষ থেকে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।