বাঞ্ছারামপুরে প্রাইভেটকারসহ ২৫ প্যাকেট ৫০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:রোমন হায়দার 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ২৫ প্যাকেটে ৫০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।​স্থানীয় সূত্রে জানা যায়, মাদক বহনের সন্দেহে দুপুরে একটি প্রাইভেটকারের গতিরোধ করেন স্থানীয় নারী-পুরুষরা। এ সময় ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, ইউসুফ নাহিদ কনক, শ্রমিক দল নেতা আবু কালাম আজাদ পিন্টু, চঞ্চল চৌধুরী ও শহিদুল ইসলাম কালার নেতৃত্বে গাড়িটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে কমলা ও হলুদ রঙের বস্তায় মোড়ানো ২৫ প্যাকেট টে ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।​খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদকভর্তি প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে হেফাজতে নেয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।​ঘটনাস্থলে উপস্থিত থাকা বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস ও মাসুদ রানা জানান, স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকার, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জড়িত দুই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো ইয়াসিন বলেন, জব্দকৃত মালামাল পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।​স্থানীয়রা জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। মাদক পাচারকারীদের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ অব্যাহত থাকবে বলেও জানান তারা। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।