রামকৃষ্ণপুর মুক্ত জীবন স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বপ্নদ্বীপ ভ্রমণ

মো. রোমন হায়দার, বাঞ্ছারামপুর প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর থেকে স্বপ্নদ্বীপ ভ্রমণের আয়োজন করেছে মুক্ত জীবন স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন। সংগঠনটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ভ্রমণের আয়োজন করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রোবেল মিয়ার সহযোগিতায় আয়োজিত এ ভ্রমণে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক তৌওকির আহমেদ, উপদেষ্টা মো. শফিক স্যার, সুমন ও সৈয়কত মোল্লা।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলনহনিয়া ফাইভ স্টার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম এ মুছা, সেলিম স্যার ও মজিবরসহ সংগঠনের সদস্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ভ্রমণের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি পায়। পাশাপাশি সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বিষয়েও আলোচনা করা হয়।মুক্ত জীবন স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এর পাশাপাশি সংগঠনটি বৃক্ষরোপণ, অসহায় মানুষের সহযোগিতা, চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা, আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকেই মানবসেবাকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তারা। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।