বাঞ্ছারামপুরে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত


​নিজস্ব প্রতিনিধি,(বাঞ্ছারামপুর) মো রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


​বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।আলোচনা সভায় বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা এবং ইসলামে শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের মহানবী ﷺ-এর জীবনাদর্শ বুকে ধারণ করে একজন সৎ, নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহাগ আহমেদ,

সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, অলি উল্লাহ, গোলাম মোস্তফা ও মো. আল আমিন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।