বাঞ্ছারামপুরের নবাগত ইউএনও মোঃ আল এমরান খান কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল এমরান খানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া।মঙ্গলবার (২৫ আগস্ট) বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও মো. আল এমরান খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া।
এ সময় নবাগত ইউএনও মো. আল এমরান খান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়া পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বাঞ্ছারামপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং সরকারি কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে তারা মতবিনিময় করেন।
নবাগত ইউএনও মো. আল এমরান খান দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।