বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন।


বাঞ্ছারামপুর প্রতিনিধি:মোঃ রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেছে গণসংহতি আন্দোলন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় পরামর্শক পর্ষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন খালেদ হোসেন (অব.), গণসংহতি আন্দোলন (জিএসএ) বাঞ্ছারামপুর উপজেলার সমন্বয়ক ও জাতীয় পরিষদ সদস্য মো. শামীম শিবলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় ছয়ফুল্লাকান্দির রাকিব, রূপসদীর কাসেম এবং নবীনগরের কাইয়ুমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করা হবে।