বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ফয়ছল আহমদ এবং মরম আলী দুইজন গ্রেপ্তা করে মডেল থানার পুলিশ 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): আজ ২১ আগস্ট ২০২৬: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজা ও একটি টয়োটা প্রোবক্স প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা এলাকায় মোবাইল-০৬ দিবা ডিউটি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন এসআই (নিরস্ত্র) মাহফুজ রানা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানোর সময় একটি সাদা রঙের টয়োটা প্রোবক্স প্রাইভেটকার আটক করা হয়।এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং গাঁজা ও ব্যবহৃত গাড়িটি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে।
গ্রেপ্তার দুজন হলেন—মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের তাহির আলীর ছেলে মোঃফয়ছল আহমদ (৩২) এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত কাছন আলীর ছেলে মরম আলী (৩৬)।জব্দ করা গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-১৯-৭৩০২।এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।