বাঞ্ছারামপুর দশদোনা গ্রামের মিজানুর রহমান ওমরাহ পালনে যাওয়ার পথে বিমানবন্দর থেকে নিখোঁজ সন্ধান চায় পরিবার। 
মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা গ্রামের মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
জানা গেছে, মিজানুর রহমানের দুপুর ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছিল। ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের ১ নম্বর গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মিজানুর রহমানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৬১৮৪৫১৭৩৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।