বাঞ্ছারামপুর ছলিমাবাদ (গাংপাড়) এলাকার মানসিকরোগী পারুল বেগম নিখোঁজ, সন্ধান চায় পরিবার।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ (গাংপাড়) এলাকা থেকে পারুল বেগম (৫০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। আজ সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ পারুল বেগমের স্বামীর নাম জাহাঙ্গির আলম। তিনি ছলিমাবাদ এলাকার হাবেসাবের বাড়ির বাসিন্দা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পারুল বেগম মানসিকভাবে অসুস্থ।
সকাল থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা কোথাও তাকে দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
মো. সফিক মিয়া
ছলিমাবাদ (গাংপাড়)
📞 ০১৭৩৪৮০৫০৪০
📞 ০১৭৮৭৬৬০২৪১
পারুল বেগমের সন্ধানে স্থানীয়দের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।